৮২। (১) কোম্পানী পরিচালনার কাজে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি যদি এই আইনের অধীন উহার ব্যবসা পরিচালনাকালীন কোন অপরাধ সংঘটন করিয়া থাকেন, তাহা হইলে উক্ত অপরাধ কোম্পানী কর্তৃক সংঘটিত হইয়াছে বলিয়া গণ্য হইবে এবং এই অপরাধের জন্য উক্ত কোম্পানী পরিচালনার কাজে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিগণের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও শাস্তি প্রদান করা যাইবে। (২) উপ-ধারা (১) এ যাহা কিছুই থাকুক না কেন, কোম্পানী পরিচালনার কাজে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি যদি প্রমাণ করিতে পারেন যে, উক্ত অপরাধ তাহার অজ্ঞাতসারে সংঘটিত হইয়াছে এবং উহার সংঘটন রোধকল্পে তিনি যথাসাধ্য চেষ্টা করিয়াছেন, তাহা হইলে তাহার বিরুদ্ধে কোন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ…