৮১। (১) ধারা ৭৩ বা ধারা ৭৪ এর অধীন কোন অপরাধে অভিযুক্ত ব্যক্তি যদি আত্মপক্ষ সমর্থন করিয়া দাবী করেন যে, সংশ্লিষ্ট ট্রেডমার্কের নিবন্ধন অবৈধ, তাহা হইলে নিম্নবর্ণিত পদ্ধতি অনুসরণ করিতে হইবে- (ক) যদি সংশ্লিষ্ট আদালত এই মর্মে সন্তুষ্ট হন যে, উক্তরূপ আত্মপক্ষ সমর্থন প্রাথমিকভাবে (prima-facie) গ্রহণযোগ্য, তাহা হইলে তিনি উক্ত অভিযোগের বিষয়ে কোন পদক্ষেপ গ্রহণ না করিয়া উহার নিবন্ধনের অবৈধতার কারণ নিবন্ধন বহিতে সংশোধনপূর্বক অভিযুক্ত ব্যক্তিকে হাইকোর্ট বিভাগে আবেদন দাখিল করিবার সুযোগদানের উদ্দেশ্যে উক্ত কার্যধারা, যে তারিখে অভিযুক্ত ব্যক্তির দাবি লিপিবদ্ধ করা হইয়াছে, সেই তারিখ হইতে ৩ (তিন) মাসের জন্য…