৮০। কোন ব্যক্তি ধারা ৭৩ এর অধীন কোন অপরাধে অভিযুক্ত হইয়া যদি প্রমাণ করিতে পারেন যে, - (ক) তিনি তাহার পেশাগত কার্যের স্বাভাবিক ধারাবাহিকতায় কোন ব্যক্তি কর্তৃক নিয়োগপ্রাপ্ত হইয়া উক্ত নিয়োগকারী ব্যক্তির পক্ষে ট্রেডমার্ক বা ট্রেড বর্ণনা ব্যবহার করিয়াছিলেন অথবা ট্রেডমার্ক তৈরীর জন্য বা তৈরির কাজে ব্যবহারের জন্য ছাঁচ, ব্লক, মেশিন, প্লেট অথবা অন্যান্য যন্ত্রাদি তৈরি করিয়াছিলেন; (খ) কেবল কর্মচারী হিসাবে অভিযোগের বিষয়ে সম্পৃক্ত ছিলেন এবং সংশ্লিষ্ট পণ্য বা সেবার ব্যাপারে অথবা উহাদের বিক্রয়ের মাধ্যমে অর্জিত মুনাফা বা কমিশনে তাহার কোন স্বার্থ ছিল না; (গ) অপরাধ যাহাতে সংঘটিত না হয়, সে সম্পর্কে তিনি…