৭৯। (১) যদি কোন ব্যক্তি ধারা ৭৩ বা ধারা ৭৪ এর অধীন দোষী সাব্যস্ত হন অথবা ধারা ৭৩ এর অধীন প্রতারণা করিবার উদ্দেশ্যে কাজ করেন নাই বলিয়া প্রমাণিত হইবার পর অপরাধ হইতে অব্যাহতিপ্রাপ্ত হন, অথবা ধারা ৭৪ (১) এর দফা (ক), (খ) এবং (গ) এ উল্লিখিত বিষয়াদি সম্পর্কে প্রমাণ করিয়া অব্যাহতিপ্রাপ্ত হন, তাহা হইলে সংশ্লিষ্ট আদালত, যে সকল পণ্য বা বস্তু সংক্রান্ত অপরাধ সংঘটিত হইয়াছে, সে সকল পণ্য বা বস্তু সরকারের অনুকূলে বাজেয়াপ্ত করিবার নির্দেশ দিতে পারিবে। (২) কোন পণ্য বা বস্তু বাজেয়াপ্তির আদেশ দেওয়া হইলে, উক্ত আদেশের বিরুদ্ধে আপীল করা যাইবে। (৩) অব্যাহতির ফলে কোন পণ্য বা বস্তু বাজেয়াপ্তির নির্দেশ দেওয়া হইলে এবং…