৭৮। যদি কোন ব্যক্তি নিবন্ধন বহিতে কোন অসত্য বিবরণ লিপিবদ্ধ করেন বা করিবার ব্যবস্থা করেন অথবা নিবন্ধন বহির এন্ট্রির নকল বুঝাইবার উদ্দেশ্যে মিথ্যা কিছু লেখেন বা লিখিবার ব্যবস্থা করেন অথবা উক্ত এন্ট্রি বা লেখাকে অসত্য জানিয়াও উহাকে সাক্ষ্য হিসাবে পেশ করেন বা করিবার ব্যবস্থা করেন, তাহা হইলে তিনি অনধিক এক বৎসর কিন্তু অন্যূন ৬ (ছয়) মাসের কারাদণ্ড বা অনধিক ১ (এক) লক্ষ কিন্তু অন্যূন ৫০ (পঞ্চাশ) হাজার টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডনীয় হইবেন।