৭৭। যদি কোন ব্যক্তি তাহার ব্যবসায়ের স্থানে বা তৎকর্তৃক জারীকৃত কোন দলিলের উপর বা অন্য কোনভাবে এইরূপ শব্দাবলী ব্যবহার করেন, যাহার দ্বারা যুক্তিসঙ্গতভাবে এইরূপ বিশ্বাস করিবার কারণ থাকে যে, তাহার ব্যবসায়ের স্থানই ট্রেডমার্ক রেজিস্ট্রির সহিত সম্পর্কযুক্ত, তাহা হইলে তিনি অনধিক এক বৎসর কিন্তু অন্যূন ৬ (ছয়) মাসের কারাদণ্ড বা অনধিক ১ (এক) লক্ষ কিন্তু অন্যূন ৫০ (পঞ্চাশ) হাজার টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডনীয় হইবেন।