৭৬। (১) যদি কোন ব্যক্তি- (ক) অনিবন্ধিত ট্রেডমার্ককে নিবন্ধিত ট্রেডমার্ক হিসাবে প্রদর্শন; (খ) কোন নিবন্ধিত ট্রেডমার্কের অংশ পৃথকভাবে নিবন্ধিত না হওয়া সত্ত্বেও, উহাকে পৃথকভাবে নিবন্ধিত ট্রেডমার্ক হিসাবে প্রদর্শন ; (গ) পণ্য বা সেবার নিবন্ধিত ট্রেডমার্ক নয় এমন ট্রেডমার্ককে প্রকৃত নিবন্ধিত ট্রেডমার্ক বলিয়া প্রদর্শন; অথবা (ঘ) কোন নিবন্ধিত ট্রেডমার্কে প্রদত্ত অধিকারে সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও, যে কোন পরিস্থিতিতে উহা ব্যবহারে নিরংকুশ অধিকারের বিষয়ে মিথ্যা ধারণার অবতারণা করেন, তাহা হইলে তিনি অনধিক ১ (এক) বৎসর কিন্তু অন্যূন ৬ (ছয়) মাসের কারাদণ্ড বা অনধিক ১ (এক) লক্ষ কিন্তু অন্যূন ৫০ (পঞ্চাশ) হাজার টাকা…