৭৫। যদি কোন ব্যক্তি ধারা ৬৮ এ উল্লিখিত কারখানা প্রাঙ্গণ হইতে মার্কযুক্ত নহে এমন কোন টুকরা পণ্য বা পাকানো তুলার সুতা বিক্রয়ের উদ্দেশ্যে সরাইয়া ফেলেন বা সরাইবার কাজে সহায়তা করেন বা সরাইবার উদ্যোগ গ্রহণ অথবা বিক্রয় করেন বা বিক্রয়ের জন্য উন্মুক্ত রাখেন বা বাণিজ্য অথবা উৎপাদনের উদ্দেশ্যে নিজ দখলে রাখেন, তাহা হইলে অনুরূপ সকল টুকরা বা পাকানো সুতা বা তুলা বা সুতার গাইট এবং উহা মোড়কবদ্ধ করিবার কাজে ব্যবহৃত সকল বস্তু সরকার কর্তৃক বাজেয়াপ্ত হইবে এবং তিনি অনুধিক ৫ (পাঁচ) হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডনীয় হইবেন।