৭৪। (১) যদি কোন ব্যক্তি ধারা ১০৮ এর বিধান লঙ্ঘন করিয়া পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান বা রাষ্ট্র বা স্থানের নাম ব্যবহার না করেন অথবা পণ্য বা বস্তু বিক্রয়ের উদ্দেশ্যে উন্মুক্ত রাখেন বা বাণিজ্য বা উৎপাদনের উদ্দেশ্যে দখলে রাখেন, তাহা হইলে তিনি অনধিক ২ (দুই) বৎসর কিন্তু অন্যূন ৬ (ছয়) মাসের কারাদণ্ড বা অনধিক ২ (দুই) লক্ষ কিন্তু অন্যূন ৫০ (পঞ্চাশ) হাজার টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডনীয় হইবেন, এবং দ্বিতীয়বার বা পরবর্তী সময়ে একই দোষে দোষী সাব্যস্ত হইলে, অনধিক তিন বৎসর কিন্তু অন্যূন ১ (এক) বৎসরের কারাদণ্ড বা অনধিক ৩ (তিন) লক্ষ কিন্তু অন্যূন ১ (এক) লক্ষ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডনীয় হইবেন, যদি না…