৭৩। যদি কোন ব্যক্তি- (ক) কোন ট্রেডমার্ককে মিথ্যা প্রতিপন্ন করেন, (খ) কোন পণ্য বা সেবার ক্ষেত্রে ট্রেডমার্ক মিথ্যাভাবে ব্যবহার করেন, (গ) কোন ট্রেডমার্ক মিথ্যা প্রতিপন্ন করিবার উদ্দেশ্যে কোন ছাঁচ, ব্লক, মেশিন, প্লেট বা অন্য যন্ত্র তৈরি, হস্তান্তর বা নিজের দখলে রাখেন বা এতদুদ্দেশ্যে ব্যবহার করেন, (ঘ) পণ্য বা সেবার ক্ষেত্রে মিথ্যা ট্রেড বর্ণনা ব্যবহার করেন, (ঙ) ধারা ১০৮ এর বিধান অনুসারে পণ্য যে দেশ বা স্থানে উৎপাদিত বা তৈরি হয়, সে দেশ বা স্থানের পরিচয় বা পণ্য উৎপাদনকারী বা যাহার জন্য উহা উৎপাদিত হইয়াছে তাহার নাম ও ঠিকানা পণ্যের উপর ব্যবহার না করিয়া মিথ্যা পরিচয়, নাম ও ঠিকানা ব্যবহার করেন, (চ)…