৭২। (১) কোন ব্যক্তি কোন ট্রেডমার্ক মিথ্যা প্রতিপন্ন করিয়াছেন বলিয়া গণ্য হইবে, যদি তিনি ট্রেডমার্কের স্বত্বাধিকারীর অনুমতি ব্যতীত,- (ক) উক্ত ট্রেডমার্ক বা অনুরূপ প্রতারণামূলক কোন মার্ক তৈরি করেন; বা (খ) পরিবর্তন, সংযোজন, বিকৃতি বা অন্য কোনভাবে আসল ট্রেডমার্ক নকল করেন। (২) কোন ব্যক্তি ট্রেডমার্ক মিথ্যাভাবে ব্যবহার করিয়াছেন বলিয়া গণ্য হইবেন, যদি তিনি ট্রেডমার্কের স্বত্বাধিকারীর অনুমতি ব্যতীত,- (ক) কোন পণ্য বা সেবায় বা যেকোন পণ্যের মোড়কে স্বত্বাধিকারীর ট্রেডমার্কের অনুরূপ বা প্রতারণামূলকভাবে অনুরূপ মার্ক ব্যবহার করেন; বা (খ) ট্রেডমার্ক স্বত্বাধিকারীর কোন পণ্য মোড়ক বাঁধাই, ভর্তি বা উহাতে আবৃত…