৭১। (১) কোন পণ্য বা সেবার ক্ষেত্রে, ট্রেডমার্ক, মার্ক বা ট্রেড বর্ণনা ব্যবহৃত হইয়াছে বলিয়া গণ্য হইবে, যদি কোন ব্যক্তি - (ক) পণ্য বা সেবার ক্ষেত্রে, উহা ব্যবহার করেন; (খ) যে মোড়কে পণ্য বা সেবা বিক্রয় করেন বা বিক্রয়ের জন্য উন্মুক্ত রাখেন অথবা বিক্রয়, বাণিজ্য বা উৎপাদনের উদ্দেশ্যে দখলে রাখেন, সেই মোড়কে উহা ব্যবহার করেন; (গ) বিক্রয় বা বিক্রয়ের উদ্দেশ্যে উন্মুক্ত অথবা উৎপাদনের পর বিক্রয় বা ব্যবসায়ের উদ্দেশ্যে দখলে থাকা কোন পণ্য বা সেবা এমন কোন মোড়কে রাখেন, সংযুক্ত বা সংযোজন করেন যাহাতে ট্রেডমার্ক, মার্ক বা ট্রেড বর্ণনা ব্যবহার করা হইয়াছে; (ঘ) কোন পণ্য বা সেবার ক্ষেত্রে, ট্রেডমার্ক বা মার্ক…