৭০। (১) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, সরকার, সরকারী গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, নিম্নলিখিত বিষয়ে বিধি প্রণয়ন করিতে পারিবে,- (ক) যে সকল পণ্য অভিন্ন সংখ্যা, পরিমাণ, মাপ, গেজ বা ওজন পদ্ধতিতে প্রচলিত রহিয়াছে সেগুলির ক্ষেত্রে উহাদের নমুনা বাছাই এবং পরীক্ষা; (খ) ধারা ৬৮ এর বিধান মোতাবেক প্রয়োজনীয় বিবরণসহ তুলার পাকানো সুতা বা বুনন সুতা ছাপযুক্ত করিবার পদ্ধতি নির্ধারণ এবং অনুরূপ সুতা উৎপাদন করা, ব্লিচ করা, রং করা বা সম্পন্ন করিবার জন্য কতিপয় কারখানা বা প্রাঙ্গণ উক্ত ধারার আওতা-বহির্ভূত রাখা। (২) উপ-ধারা (১) এর অধীন প্রণীত বিধিতে যে সকল পণ্য বাছাই এবং নমুনা পরীক্ষাকল্পে বিধান করা হয় নাই, সে সকল পণ্যের…