৭। (১) কোন ট্রেডমার্ককে, সম্পূর্ণ বা আংশিকভাবে, এক বা একাধিক নির্দিষ্ট রং এর মধ্যে সীমাবদ্ধ রাখা যাইবে এবং ট্রেডমার্কের স্বতন্ত্র বৈশিষ্ট্য সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে, ট্রাইব্যুনাল উক্ত সীমাবদ্ধতা বিবেচনা করিবে। (২) কোন ট্রেডমার্ক নির্দিষ্ট কোন রং এ নিবন্ধন না করা হইলে, উহা সকল রং এর ক্ষেত্রে নিবন্ধিত হইয়াছে বলিয়া গণ্য হইবে।