৬৮। (১) সাধারণত দৈর্ঘ্য অনুযায়ী বা টুকরা হিসাবে বিক্রয় হয় এমন টুকরা পণ্য যাহা বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ (২০০৬ সনের ৪২ নং আইন) এর বিধান অনুযায়ী কারখানা প্রাঙ্গনে উৎপাদন করা, ব্লিচ করা, রং করা, ছাপ দেওয়া বা সম্পন্ন (finish) করা হয়, তাহা প্রাঙ্গন হইতে সরাইয়া লইয়া যাইবার পূর্বে বাংলা বা ইংরেজী সংখ্যা দ্বারা মানসম্পন্ন মিটারের দৈর্ঘ্যের মাপ অনুযায়ী সুস্পষ্টভাবে ছাপ দিতে হইবে, তবে উক্ত পণ্য উৎপাদনকারী বা উক্ত পণ্য চূড়ান্ত পর্যায়ে যে প্রাঙ্গনে প্রক্রিয়াকরণ করা হয় উহার স্বত্বাধিকারী বা বাংলাদেশে উক্ত পণ্য পাইকারীভাবে ক্রয়কারী ব্যক্তির নামসহ সুস্পষ্ট ছাপ ব্যতীত, কারখানা হইতে সরাসরি অন্য কোন দেশে…