৬৭। (১) বস্ত্রপণ্যকে টুকরা পণ্য হিসাবে গণ্য করিবার ক্ষেত্রে- (ক) কেবল লাইন হেডিং সম্বলিত কোন মার্ক ট্রেডমার্ক হিসাবে নিবন্ধনযোগ্য হইবে না; (খ) কোন লাইন হেডিং পণ্যকে স্বতন্ত্র করিবার জন্য অভিযোজিত হইয়াছে বলিয়া গণ্য হইবে না; (গ) কোন ট্রেডমার্কের নিবন্ধন লাইন হেডিং এর ব্যবহারে নিরঙ্কুশ অধিকার প্রদান করিবে না। (২) কোন বস্ত্রপণ্য সম্পর্কিত অক্ষর বা সংখ্যা বা সমন্বিতভাবে উভয়ের নিবন্ধন, নির্ধারিত শর্ত এবং সীমাবদ্ধতা সাপেক্ষে, হইবে।