৬৬। আর্ন্তজাতিক শ্রেণীবিন্যাসের অধীন সরকার কর্তৃক নির্ধারিত পণ্যের, অতঃপর এই অধ্যায়ে ’’বস্ত্রপণ্য" বলিয়া উল্লিখিত, ট্রেডমার্কের ক্ষেত্রে এই অধ্যায়ের বিধানাবলী প্রযোজ্য হইবে, এবং এই আইনের অন্যান্য বিধানাবলী অন্যান্য শ্রেণীর পণ্যের ট্রেডমার্কের ক্ষেত্রে যেরূপে প্রযোজ্য হয়, সেরূপে এই শ্রেণীর পণ্যের ট্রেডমার্কের ক্ষেত্রেও প্রযোজ্য হইবে।