৬৫। (১) সরকার, কোন সংক্ষুব্ধ ব্যক্তি কর্তৃক, নির্ধারিত পদ্ধতিতে, আবেদনের ভিত্তিতে বা নিবন্ধকের সুপারিশক্রমে, স্বত্বাধিকারীকে উক্ত আবেদনের বা সুপারিশের বিরোধিতা করিবার যুক্তিসঙ্গত সুযোগ প্রদান করিবার পর, সার্টিফিকেশন ট্রেডমার্ক সংক্রান্ত নিবন্ধন বহির কোন এন্ট্রি বাতিল বা পরিবর্তন অথবা নিম্নবর্ণিত কোন কারণে দাখিলকৃত প্রবিধান পরিবর্তন করিবার আদেশ প্রদান করিতে পারিবে- (ক) যে পণ্য বা সেবার মার্ক নিবন্ধিত হইয়াছে উহা প্রত্যয়ন করিবার যোগ্যতা স্বত্বাধিকারীর না থাকিলে; (খ) স্বত্বাধিকারী দাখিলকৃত প্রবিধানের কোন বিধান পালনে ব্যর্থ হইলে; (গ) সংশ্লিষ্ট মার্কের নিবন্ধন জনস্বার্থে আর প্রয়োজন না হইলে; এবং…