৬৪। (১) এই আইনে যাহা কিছুই থাকুক না কেন, নিম্নবর্ণিত ক্ষেত্রে কোন নিবন্ধিত সার্টিফিকেশন ট্রেডমার্ক ব্যবহারের অধিকার লঙ্ঘিত হইবে না- (ক) শর্ত বা সীমাবদ্ধতা সাপেক্ষে, কোন সার্টিফিকেশন ট্রেডমার্ক নিবন্ধিত হইলে, যদি উক্ত শর্ত বা সীমাবদ্ধতা প্রযোজ্য না হয় ; (খ) মার্কের স্বত্বাধিকারী কর্তৃক প্রত্যয়িত পণ্য বা সেবার ক্ষেত্রে, সার্টিফিকেশন ট্রেডমার্কের ব্যবহার; (গ) যেক্ষেত্রে- (অ) সার্টিফিকেশন ট্রেডমার্ক এমন পণ্য বা সেবার ক্ষেত্রে অভিযোজিতরূপে ব্যবহৃত হয়, যাহা অন্য কোন পণ্য বা সেবার অনুষঙ্গ এবং ট্রেডমার্কটি অনুরূপ পণ্য বা সেবার ক্ষেত্রে অধিকার লঙ্ঘন ব্যতীত ব্যবহৃত হইয়াছে, অথবা ব্যবহৃত হইতেছে; এবং (আ)…