৬৩। ধারা ৬২ এর অধীন অর্পিত অধিকার কোন ব্যক্তি কর্তৃক লঙ্ঘিত হইয়াছে বলিয়া গণ্য হইবে, যদি তিনি সার্টিফিকেশন ট্রেডমার্কের নিবন্ধিত স্বত্বাধিকারী না হইয়া বা স্বত্বাধিকারী কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত না হইয়া ব্যবসায় এমন কোন মার্ক ব্যবহার করেন, যাহা সাটিফিকেশন ট্রেডমার্কের সহিত সাদৃশ্যপূর্ণ বা প্রতারণামূলকভাবে সাদৃশ্যপূর্ণ এবং যাহার ফলে উক্ত মার্কে বৈধ ট্রেডমার্ক বলিয়া মনে করিবার যথেষ্ট কারণ থাকে।