৬২। (১) ধারা ৩০, ৩১ এবং ৬৪ এর বিধান সাপেক্ষে, কোন পণ্য বা সেবার বিষয়ে কোন ব্যক্তি সার্টিফিকেশন ট্রেডমার্কের স্বত্বাধিকারী হিসাবে বৈধভাবে নিবন্ধিত হইলে, তিনি উক্ত পণ্য বা সেবা সম্পর্কিত ট্রেডমার্ক ব্যবহারের নিরঙ্কুশ অধিকারী হইবেন। (২) যে সকল শর্ত ও সীমাবদ্ধতা সাপেক্ষে, সার্টিফিকেশন ট্রেডমার্ক নিবন্ধিত হইয়াছে, সে সকল শর্ত এবং সীমাবদ্ধতা সাপেক্ষে, উপ-ধারা (১) এর অধীন প্রদত্ত নিরঙ্কুশ অধিকার কার্যকর হইবে।