৬১। (১) সার্টিফিকেশন মার্ক হিসাবে নিবন্ধিত প্রত্যেকটি মার্কের ব্যবহার সংক্রান্ত বিষয়াদি ও সরকার অনুমোদিত প্রবিধান নিবন্ধন অফিসে জমা করিতে হইবে, এবং উক্ত প্রবিধান নিবন্ধিত স্বত্বাধিকারী যে সকল পণ্য বা সেবার বিষয়ে সার্টিফিকেশন ট্রেডমার্কের ব্যবহার করিবার অধিকার প্রদান করে, সে সকল পণ্য বা সেবা এবং সরকার, সাধারণ বা বিশেষ আদেশ দ্বারা, যে সকল বিধান সন্নিবেশ করিবার নির্দেশ প্রদান করে সে সকল বিধান, অন্তর্ভুক্ত থাকিবে। (২) উপ-ধারা (১) এর অধীন জমাকৃত প্রবিধান নিবন্ধন বহির ন্যায় পরিদর্শন করিবার জন্য উন্মুক্ত থাকিবে। (৩) নিবন্ধক, সরকারের অনুমতি সাপেক্ষে, জমাকৃত প্রবিধান নিবন্ধিত স্বত্বাধিকারীর আবেদনের…