৬। (১) কোন ট্রেডমার্ক নিবন্ধন বহিতে লিপিবদ্ধ করা যাইবে না, যদি না উহাতে নিম্নবর্ণিত বিষয়াদির অন্ততঃ একটি বিবরণ আবশ্যিকভাবে অন্তর্ভুক্ত থাকে- (ক) বিশেষ বা নির্দিষ্ট পন্থায় প্রদর্শিত প্রতিনিধিত্বকারী কোম্পানী, অথবা ব্যক্তি বিশেষ বা ফার্মের নাম; (খ) নিবন্ধনের জন্য আবেদনকারী বা তাহার ব্যবসায়ের কোন পূর্বসুরির স্বাক্ষর; (গ) এক বা একাধিক উদ্ভাবিত শব্দ; (ঘ) পণ্য বা সেবার বৈশিষ্ট্য বা গুণাগুণের সহিত প্রত্যক্ষ বরাতবিহীন এক বা একাধিক শব্দ যাহা সাধারণ অর্থে কোন ভৌগোলিক স্থান, বংশ, বা ব্যক্তির নাম বা এই সকল নামের শব্দসংক্ষেপ বা বাংলাদেশের কোন সম্প্রদায়, গোত্র বা উপজাতীর নাম নহে; (ঙ) অন্য কোন…