৫৯। ধারা ৫৮ এর অধীন কোন আবেদন সম্পর্কে কার্যক্রম গ্রহণের কর্তৃত্ব প্রদান করা হইলে, নিবন্ধক উক্ত আবেদন সরকারের নিকট প্রেরণ করিবেন এবং সরকার নিম্নলিখিত বিষয়ের উপর ভিত্তি করিয়া, উক্ত আবেদন বিবেচনা করিবে- (ক) যে সকল পণ্য বা সেবা সম্পর্কে মার্ক নিবন্ধিত হইবে, আবেদনকারী সেই সকল পণ্য বা সেবা প্রত্যয়ন করিবার যোগ্য কিনা; (খ) ধারা ৬১ এর অধীন সার্টিফিকেশন ট্রেডমার্কের ব্যবহার সম্পর্কিত যে সকল প্রবিধান জমা করিতে হইবে, উহাদের খসড়া সন্তোষজনক কিনা; (গ) যে সকল পণ্য বা সেবা সম্পর্কে মার্ক নিবন্ধিত হইবে, সেই সকল পণ্য বা সেবা জনসাধারণের জন্য উপযোগী কিনা। (২) উপ-ধারা (১) এ বর্ণিত বিষয়াবলীর আলোকে কোন আবেদনপত্র…