৫৮। (১)সার্টিফিকেশন ট্রেডমার্কের স্বত্বাধিকারী হিসাবে নিবন্ধনের জন্য প্রস্তাবিত ব্যক্তিকে, নির্ধারিত পদ্ধতিতে, এই আইনের ধারা ৬১ তে বর্ণিত প্রবিধানের খসড়া সহকারে, নিবন্ধকের নিকট লিখিতভাবে আবেদন করিতে হইবে। (২) ধারা ১৫ এর উপ-ধারা (১), (২), (৩), (৪) ও (৬) এবং ধারা ১৬ ও ১৯ এর বিধানাবলী, ধারা ৫৬ এবং ৫৭ এর বিধানাবলী সাপেক্ষে, এই ধারার অধীন আবেদন বিবেচনার ক্ষেত্রে এইরূপে প্রযোজ্য হইবে যেইরূপে ধারা ১৫ এর অধীন আবেদনের ক্ষেত্রে উক্ত বিধানাবলী প্রযোজ্য হয় : তবে শর্ত থাকে যে, কোন আবেদন গ্রহণের ক্ষেত্রে উপ-ধারা (২) এ উল্লিখিত বিধানাবলীর বরাতসমূহ, এই ধারার অধীন আবেদন সম্পর্কে কার্যক্রম গ্রহণের ক্ষমতা…