৫৭। কোন মার্ক ধার ২(২৮) এ সংজ্ঞায়িত সার্টিফিকেশন ট্রেডমার্ক হইতে ভিন্নতর বৈশিষ্ট্যপূর্ণ হিসাবে অভিযোজিত কিনা, উহা নিরূপণের ক্ষেত্রে ট্রাইব্যুনাল লক্ষ্য রাখিবে যে- (ক) উক্ত মার্ক আলোচ্য পণ্য বা সেবাকে সহজভাবে ভিন্নতর বৈশিষ্ট্যপূর্ণ করিয়া তুলিবার জন্য অভিযোজিত;এবং (খ) উক্ত মার্ক আলোচ্য পণ্য বা সেবাকে মার্ক ব্যবহারের কারণে বা অন্য কোন পরিস্থিতিতে ভিন্নতর বৈশিষ্ট্যপূর্ণ করিয়া তুলিবার জন্য অভিযোজিত।