৫৫। এই আইনের নিম্নলিখিত বিধানসমূহ সার্টিফিকেশন ট্রেডমার্কের ক্ষেত্রে প্রযোজ্য হইবে না, যথা:- (ক) ধারা ৫; (খ) এই অধ্যায় দ্বারা সুস্পষ্টভাবে প্রযোজ্য করা না হইলে, ধারা ১৫, ১৭ এবং ১৮; (গ) ধারা ২৫, ২৬, ২৭, ৩৬, ৩৭, ৩৮, ৪১, ৪২, ৪৩, ৪৪, ৪৫, ৪৬, ৪৭, ৪৮ এবং ধারা ৫০ এর উপ-ধারা (২); এবং (ঘ) ধারা ৭৬ ব্যতীত দশম অধ্যায়।