৫৪। (১) নিবন্ধক কর্তৃক নিবন্ধন বহিতে এইরূপ কোন সংশোধন করা যাইবে না, যাহাতে উক্তরূপ সংশোধনের অব্যবহিত পূর্বে নিবন্ধিত কোন ট্রেডমার্ক সংশ্লিষ্ট পণ্য বা পণ্যশ্রেণী অথবা সেবা বা সেবাশ্রেণীর সহিত অন্য কোন পণ্য বা পণ্যশ্রেণী বা সেবা বা সেবাশ্রেণী যুক্ত হইয়া পড়ে অথবা কোন পণ্য বা সেবার ট্রেডমার্কের নিবন্ধনের তারিখ পূর্ববর্তী নিবন্ধনের তারিখের অগ্রবর্তী হয়। (২) নিবন্ধকের নিকট যদি প্রতীয়মান হয় যে, উক্ত সংশোধনের ফলে উক্তরূপ যুক্ত হওয়া বা পূর্ব-তারিখিকরণের কারণে অযথা জটিলতা সৃষ্টি বা উল্লেখযোগ্য পরিমাণ পণ্য বা সেবা ক্ষতিগ্রস্ত বা কোন ব্যক্তির অধিকার ক্ষুণ্ন করিবে না, তাহা হইলে উক্ত ক্ষেত্রে উপ-ধারা (১)…