৫১। (১) কোন সংক্ষুব্ধ ব্যক্তি, নির্ধারিত পদ্ধতিতে, হাইকোর্ট বিভাগে বা নিবন্ধকের নিকট আবেদন করিলে, ট্রাইব্যুনাল, নিবন্ধন বহিতে লিপিবদ্ধ কোন শর্ত লঙ্ঘন বা শর্ত পালনে ব্যর্থতার কারণে, নিবন্ধিত ট্রেডমার্কের নিবন্ধন বাতিল বা পরিবর্তন করিবার জন্য উপযুক্ত আদেশ প্রদান করিতে পারিবে। (২) নিবন্ধন বহিতে কোন তথ্য লিপিবদ্ধ না থাকিলে বা পর্যাপ্ত কারণ ব্যতীত কোন এন্ট্রি অন্তর্ভুক্ত থাকিলে বা ভুলক্রমে কিছু লেখা থাকিলে বা অন্য কোন ত্রুটির কারণে কোন ব্যক্তি সংক্ষুব্ধ হইয়া, নির্ধারিত পদ্ধতিতে, হাইকোর্ট বিভাগে অথবা নিবন্ধকের নিকট আবেদন করিলে, উক্ত আবেদনের প্রেক্ষিতে ট্রাইব্যুনাল প্রয়োজনীয় তথ্য লিপিবদ্ধ করিবার বা…