৫০। (১) যদি বাংলাদেশ হইতে রপ্তানিযোগ্য পণ্য বা সেবায় বাংলাদেশে কোন ট্রেডমার্ক ব্যবহার করা হয় বা অনুরূপ রপ্তানিযোগ্য পণ্য বা সেবা সম্পর্কিত এমন কোন কার্য সাধিত হয়, যাহা বাংলাদেশের অভ্যন্তরে বিক্রয় বা অন্যভাবে ব্যবসায় ট্রেডমার্কের ব্যবহার বলিয়া গণ্য হইত, তাহা হইলে উক্তরূপ যে কোন উদ্দেশ্যে উক্ত পণ্য বা সেবার ক্ষেত্রে ট্রেডমার্কের ব্যবহার, এই আইন বা অন্য কোন আইনের অধীন হইয়াছে বলিয়া গণ্য হইবে। (২) পণ্য বা সেবার ক্ষেত্রে নিবন্ধিত ট্রেডমার্কের ব্যবহার এবং মার্ক ব্যবহারকারী ব্যক্তির মধ্যে ব্যবসায় চলাকালীন সময় কোন প্রকার সম্পর্ক বিদ্যমান থাকিলে, উক্তরূপ ব্যবহার কেবল এই কারণে প্রতারণা বা বিভ্রান্তি…