৫। (১) নির্দিষ্ট শ্রেণীভুক্ত পণ্য বা সেবার ক্ষেত্রে, সংশ্লিষ্ট শ্রেণী বা শ্রেণীসমূহের জন্য নির্ধারিত শর্ত পূরণ করিয়া, ট্রেডমার্ক নিবন্ধন করা যাইবে। (২) কোন পণ্য বা সেবার শ্রেণী সম্পর্কে কোন প্রশ্ন উত্থাপিত হইলে, নিবন্ধক উহা নিষ্পত্তি করিবেন এবং উক্ত বিষয়ে তাহার সিদ্ধান্তই চূড়ান্ত হইবে।