৪৮। এই আইনের কোন কিছুই নিবন্ধিত ব্যবহারকারীকে ট্রেডমার্ক ব্যবহারের স্বত্বনিয়োগ বা হস্তান্তর করিবার অধিকার প্রদান করিবে না । ব্যাখ্যা।- নিম্নবর্ণিত ক্ষেত্রে এই ধারার অধীন নিবন্ধিত ব্যবহারকারী কর্তৃক ট্রেডমার্ক ব্যবহারের স্বত্ব নিয়োগ করা হয় নাই বলিয়া গণ্য হইবে, যথাঃ- (ক) নিবন্ধিত ব্যবহারকারী সংশ্লিষ্ট ব্যবসা পরিচালনার উদ্দেশ্যে অন্য কোন ব্যক্তির সহিত অংশীদারিত্বে শরিক হইলে, নিবন্ধিত ব্যবহারকারী যতদিন উক্ত ফার্মের সদস্য থাকিবেন উক্ত ফার্ম ততদিন উক্ত ট্রেডমার্ক ব্যবহার করিতে পারিবে; (খ) নিবন্ধিত ব্যবহারকারী একটি ফার্ম হইলে এবং পরবর্তীকালে উহার গঠনতন্ত্রে পরিবর্তন আনয়ন করা হইলে, পুনর্গঠিত ফার্ম…