৪৭। (১) ধারা ৫১ এর বিধানাবলীকে ক্ষুণ্ন না করিয়া, নিবন্ধক, - (ক) ট্রেডমার্কের স্বত্বাধিকারী কর্তৃক, নির্ধারিত পদ্ধতিতে, লিখিত আবেদনের প্রেক্ষিতে, যে সকল পণ্য বা সেবার ক্ষেত্রে নিবন্ধিত ব্যবহারকারী হিসাবে কোন ব্যক্তির নিবন্ধনের জন্য যে সকল শর্ত বা বাধা-নিষেধ প্রযোজ্য হয়, সে সকল পণ্য বা সেবার ক্ষেত্রে উক্ত শর্ত বা বাধা-নিষেধ পরিবর্তন করিতে পারিবেন; (খ) ট্রেডমার্কের নিবন্ধিত স্বত্বাধিকারী বা নিবন্ধিত ব্যবহারকারী কর্তৃক, নির্ধারিত পদ্ধতিতে, লিখিত আবেদনের প্রেক্ষিতে, সংশ্লিষ্ট নিবন্ধিত ব্যবহারকারীর নিবন্ধন বাতিল করিতে পারিবেন; (গ) কোন ব্যক্তি কর্তৃক নিম্নবর্ণিত যে কোন কারণে, নির্ধারিত পদ্ধতিতে,…