৪৫। (১) কোন ব্যক্তিকে ট্রেডমার্কের নিবন্ধিত ব্যবহারকারী হিসাবে নিবন্ধনের অনুমতি প্রদান করিবার প্রস্তাব করা হইলে, নিবন্ধিত স্বত্বাধিকারী এবং প্রস্তাবিত নিবন্ধিত ব্যবহারকারীকে যৌথভাবে নিবন্ধকের নিকট, নির্ধারিত পদ্ধতিতে, আবেদন করিতে হইবে, এবং উক্তরূপ আবেদনপত্রের সহিত নিম্নবর্ণিত তথ্য ও বিবরণ সংযোজন করিতে হইবে, যথাঃ- (ক) ট্রেডমার্কের অনুমোদিত ব্যবহার সম্পর্কিত নিবন্ধিত স্বত্বাধিকারী এবং প্রস্তাবিত নিবন্ধিত ব্যবহারকারী কর্তৃক স্বাক্ষরিত চুক্তি বা উহার অনুমোদিত অনুলিপি; (খ) নিবন্ধিত স্বত্বাধিকারী বা তাহার পক্ষে কার্য সম্পাদনের জন্য কর্তৃত্বপ্রাপ্ত ব্যক্তির হলফনামা, যাহাতে নিম্নবর্ণিত বিষয়াবলী…