৪৪। (১) ধারা ৪৫ এর বিধানাবলী সাপেক্ষে, ট্রেডমার্কের নিবন্ধিত স্বত্বাধিকারী ব্যতীত অন্য যে কোন ব্যক্তি, প্রতিরক্ষামূলক ট্রেডমার্ক যে সকল পণ্য বা সেবার জন্য নিবন্ধিত হইয়াছে সে সকল পণ্য বা সেবা ব্যতীত, অন্য সকল পণ্য বা সেবা বা উহার যে কোন একটির জন্য, নিবন্ধিত ব্যবহারকারী হিসাবে, শর্তযুক্ত বা শর্তহীনভাবে, নিবন্ধিত হইতে পারিবে : তবে শর্ত থাকে যে, পক্ষগণের মধ্যে সম্পাদিত চুক্তিতে ট্রেডমার্ক পাচাররোধমূলক নিয়মাবলী প্রতিপালনের শর্ত সন্নিবেশিত না থাকিলে, নিবন্ধনের কোন আবেদন গ্রহণ না করিবার বিষয়ে সরকার বিধি প্রণয়ন করিতে পারিবে। (২) উপ-ধারা (১) এর অধীন অনুমোদিত কোন ট্রেডমার্কের ব্যবহার উহার…