৪৩। (১) যেক্ষেত্রে কোন পণ্য বা সেবায় কোন উদ্ভাবিত শব্দ-সম্বলিত ট্রেডমার্ক ব্যবহারের ফলে সুপরিচিতি লাভ করে এবং যাহা উক্তরূপ পণ্য বা সেবার ট্রেডমার্ক হিসাবে নিবন্ধন করা হয়, কিন্তু পরবর্তী সময়ে অন্য কোন পণ্য বা সেবায় উক্ত ট্রেডমার্ক ব্যবহৃত হওয়ায় উক্তরূপ পণ্য বা সেবার সহিত প্রথমোক্ত ব্যক্তির সম্পর্কে রহিয়াছে মর্মে বিভ্রান্তির সৃষ্টি করে, সেক্ষেত্রে প্রথমোক্ত পণ্য বা সেবার স্বত্বাধিকারী উক্ত ট্রেডমার্ক ব্যবহার না করিলে বা ব্যবহার না করিবার প্রস্তাব করিলে, ধারা ৪২ এ যাহা কিছুই থাকুক না কেন, উক্ত স্বত্বাধিকারী, নির্ধারিত পদ্ধতিতে, আবেদন করা সাপেক্ষে, নিবন্ধক তাহাকে উক্ত সুপরিচিত ট্রেডমাকের্র…