৪২। (১) যদি কোন সংক্ষুব্ধ ব্যক্তি নিম্নবর্ণিত কোন কারণে হাইকোর্ট বিভাগে বা নিবন্ধকের নিকট, নির্ধারিত পদ্ধতিতে, আবেদন করেন, তাহা হইলে সংশ্লিষ্ট পণ্য বা সেবার নিবন্ধিত ট্রেডমার্ক নিবন্ধন বহি হইতে কর্তন করা যাইবে- (ক) পণ্য বা সেবার ট্রেডমার্ক নিবন্ধনের আবদেনকারী বা ধারা ৪১ এর অধীন গঠনাধীন কোম্পানীর সৎ উদ্দেশ্য না থাকা সত্ত্বেও, সংশ্লিষ্ট পণ্য বা সেবার ট্রেডমার্ক নিবন্ধন করা হইয়াছে এবং আবেদন দাখিলের পূর্ববর্তী ১(এক) মাস পর্যন্ত আবেদনকারী বা উক্ত কোম্পানী কর্তৃক উক্ত পণ্য বা সেবার ট্রেডমার্ক সৎ উদ্দেশ্যে ব্যবহার করা হয় নাই; অথবা (খ) ট্রেডমার্ক নিবদ্ধিত হইবার পরবর্তী ৫(পাঁচ) বৎসর বা তদূর্ধ্ব সময়…