৪১। (১) যদি নিবন্ধক এই মর্মে সন্তুষ্ট হন যে, কোন পণ্য বা সেবার ট্রেডমার্ক নিবন্ধনের আবেদনকারী এমন কোন কোম্পানীর নিকট উক্ত পণ্য বা সেবায় ট্রেডমার্কের স্বত্বনিয়োগ করিতে চাহেন যাহা কোম্পানী আইন, ১৯৯৪ (১৯৯৪ সনের ১৮ নং আইন) এর অধীন গঠিত ও নিবন্ধিত হইবার প্রক্রিয়াধীন, তাহা হইলে শুধুমাত্র উক্ত কারণে উক্ত ট্রেডমার্ক নিবন্ধনের আবেদন প্রত্যাখান বা নিবন্ধনের অনুমোদন প্রদানে অস্বীকার করা যাইবে না যে, আবেদনকারী উক্ত পণ্য বা সেবা ব্যবহার বা ব্যবহারের প্রস্তাব করেন নাই। (২) যেক্ষেত্রে উপ-ধারা (১) এর বিধান প্রযোজ্য হয়, সেক্ষেত্রে ট্রাইব্যুনাল আবেদনকারীকে উক্ত আবেদনের বিরোধিতা বা আপীলের প্রয়োজনীয় খরচ বাবদ…