৪। (১) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, ট্রেডমার্কস রেজিস্ট্রিতে ট্রেডমার্ক নিবন্ধন বহি নামে একটি বহি বা রেকর্ড সংরক্ষণ করা হইবে এবং উহাতে স্বত্বাধিকারীর নাম, ঠিকানা, বিবরণ, স্বত্বনিয়োগ ও হস্তান্তর সংক্রান্ত প্রজ্ঞাপনসহ নিবন্ধিত ট্রেডমার্ক, নিবন্ধিত ব্যবহারকারী এবং দাবি পরিত্যাগকারী ব্যক্তির নাম, ঠিকানা, বিবরণ ও নিবন্ধিত ট্রেডমার্ক সংক্রান্ত শর্তাবলী, সীমাবদ্ধতাসহ অন্যান্য বিষয়াদি নির্ধারিত পদ্ধতিতে লিপিবদ্ধ থাকিবে। (২) সরকারের তত্ত্বাবধান ও নির্দেশনা সাপেক্ষে, নিবন্ধক নিবন্ধন বহি নিয়ন্ত্রণ ও সংরক্ষণ করিবেন। (৩) ট্রেডমার্কস রেজিস্ট্রির প্রত্যেক শাখা রেজিস্ট্রিতে নিবন্ধন বহির একটি কপি এবং ধারা…