৩৯। (১) নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে, কোন সার্টিফিকেশন ট্রেডমার্ক হস্তান্তর করা যাইবে- (ক) সরকারের নিকট হইতে এতদ্সম্পর্কিত অনুমোদন গ্রহণ করা হইলে; এবং (খ) নির্ধারিত পদ্ধতিতে নিবন্ধকের মাধ্যমে লিখিত আবেদন করিলে। (২) সহযোগী ট্রেডমার্কের স্বত্বনিয়োগ কেবল সম্পূর্ণরূপে করা যাইবে, আংশিকভাবে নহে, তবে এই আইনের বিধানাবলী সাপেক্ষে, উক্ত সহযোগী ট্রেডমার্ক, অন্য কোন উদ্দেশ্যে, পৃথকভাবে নিবন্ধিত হইয়াছে বলিয়া গণ্য হইবে।