৩৮। (১) যেক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যবসায়ের সুনাম ব্যতীত নিবন্ধিত বা অনিবন্ধিত কোন ট্রেডমার্কের স্বত্বনিয়োগ করা হয় সেক্ষেত্রে- (ক) স্বত্বনিয়োগী স্বত্বনিয়োগের তারিখ হইতে ৬ (ছয়) মাসের মধ্যে বা নিবন্ধকের অনুমোদনক্রমে আরও অতিরিক্ত অনধিক ৩ (তিন) মাসের মধ্যে উক্ত স্বত্বনিয়োগের বিজ্ঞাপন জারীর উদ্দেশ্যে আবেদন না করিলে; এবং (খ) নিবন্ধক কর্তৃক, নির্ধারিত পদ্ধতি ও সময়ের মধ্যে, বিজ্ঞাপন জারী না করা হইলে, উক্ত স্বত্ব নিয়োগ কার্যকর হইবে না। (২) এই ধারার উদ্দেশ্য পূরণকল্পে, নিম্নবর্ণিত ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যবসায়ের সুনাম ব্যতীত কোন ট্রেডমার্কের স্বত্বনিয়োগ করা হইয়াছে বলিয়া গণ্য হইবে না, যথাঃ- (ক) যে সকল পণ্য বা…