৩৭। (১) ধারা ৩৪ এবং ধারা ৩৫ এ যাহা কিছুই থাকুক না কেন, যেক্ষেত্রে স্বত্বনিয়োগ ও হস্তান্তরের ফলে এই আইন বা অন্য কোন আইনের অধীন একই পণ্য বা সেবার বিষয়ে একাধিক ব্যক্তির ক্ষেত্রে নিরঙ্কুশ অধিকার সৃষ্টি করা হয় এবং ট্রেডমার্কসমূহ একটি অপরটির সহিত অভিন্ন বা সাদৃশ্যপূর্ণ হয় এবং উহাতে সীমাবদ্ধতা আরোপের ফলে উক্ত ট্রেডমার্ক বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ব্যবহৃত হয়, সেক্ষেত্রে ট্রেডমার্কের স্বত্বনিয়োগ ও হস্তান্তর করা যাইবে না । (২) ট্রেডমার্কের স্বত্বাধিকারী, যিনি স্বত্বনিয়োগের প্রস্তাব করিয়াছেন বা যে ব্যক্তি দাবি করেন যে, তাহার নিকট স্বত্বনিয়োগ করা হইয়াছে বা এই আইন কার্যকর হইবার সময় হইতে তাহার পূর্বসূরীর…