৩৬। (১) ধারা ৩৪ ও ৩৫ এ যাহা কিছুই থাকুক না কেন, যেক্ষেত্রে স্বত্বনিয়োগ ও হস্তান্তরের ফলে এই আইন অথবা অন্য কোন আইনের অধীন একই পণ্য বা সেবার বিষয়ে একাধিক ব্যক্তির ক্ষেত্রে নিরঙ্কুশ অধিকার সৃষ্টি হয় এবং ট্রেডমার্ক একটি অপরটির সহিত অভিন্ন বা সাদৃশ্যপূর্ণ হয়, যাহার ফলে জনগণের বিভ্রান্ত বা প্রতারিত হইবার আশংকা থাকে, সেক্ষেত্রে ট্রেডমার্কের স্বত্বনিয়োগ ও হস্তান্তর করা যাইবে নাঃ তবে শর্ত থাকে যে, উক্তরূপ স্বত্বনিয়োগ ও হস্তান্তর অবৈধ বলিয়া গণ্য হইবে না, যদি নিরঙ্কুশ অধিকারে সীমাবদ্ধতার ফলে পণ্য বা সেবার ট্রেডমার্ক বাংলাদেশের অভ্যন্তরে বিক্রয় বা বাংলাদেশের বাহিরে একই বাজারে রপ্তানির নিমিত্ত পণ্য বা…