৩৪। অন্য কোন আইনে যাহা কিছুই থাকুক না কেন, এই অধ্যায়ের বিধানাবলী সাপেক্ষে, কোন নিবন্ধিত ট্রেডমার্ক, ব্যবসায়ের সুনামসহ বা ব্যতীত, এবং উহা যে সকল পণ্য বা ক্ষেত্রমত সেবার বিষয়ে নিবন্ধিত হইয়াছে সেই সকল পণ্য বা সেবার স্বত্বনিয়োগ ও হস্তান্তর করা যাইবে।