৩২। (১) কোন ট্রেডমার্ক নিবন্ধনের তারিখের পর উহার সহিত সংশ্লিষ্ট পণ্যদ্রব্য, উপাদান বা সেবার নাম বা বর্ণনা বা উহাদের সমন্বয়ে গঠিত এমন কোন শব্দ বা শব্দাবলী ব্যবহারের কারণে উক্ত ট্রেডমার্কের নিবন্ধন অকার্যকর বলিয়া গণ্য হইবে নাঃ তবে শর্ত থাকে যে, নিম্নবর্ণিত ক্ষেত্রে উপ-ধারা (২) এর বিধান প্রযোজ্য হইবে, যদি এইরূপ প্রমাণিত হয় যে,- (ক) অনুরূপ দ্রব্য বা উপাদান বা সেবার ব্যবসায় নিয়োজিত কোন ব্যক্তি বা ব্যক্তিবর্গের পণ্যদ্রব্যের নাম বা উপাদান বা সেবার বর্ণনার সহিত যে শব্দ বা শব্দাবলী সুপরিচিত ও সুপ্রতিষ্ঠিত হইয়াছে এবং উহার ব্যবহার প্রতিষ্ঠা পাইয়াছে তাহা ট্রেডমার্কের স্বত্বাধিকারীর বা নিবন্ধিত…