৩১। এই আইনের কোন কিছুই কোন ট্রেডমার্ক বা সুপরিচিত নিবন্ধিত স্বত্বাধিকারী বা নিবন্ধিত ব্যবহারকারী অন্য কোন ব্যক্তি কর্তৃক সৎ উদ্দেশ্যে নিজ নাম বা ব্যবসায় পরিচালনার স্থানের নাম বা তাহার পূর্বসূরীর নাম বা ব্যবসায়ের স্থানের নাম ব্যবহারের বিষয়ে, বা অন্য কোন ব্যক্তি কর্তৃক সৎ উদ্দেশ্যে পণ্য বা সেবার বৈশিষ্ট্য বা গুণাগুণের নাম ব্যবহারের ক্ষেত্রে, হস্তক্ষেপ করিবার অধিকারী করিবে না।