৩০। এই আইনের কোন কিছুই নিবন্ধিত ট্রেডমার্ক বা সুপরিচিত মার্কের স্বত্বাধিকারী বা নিবন্ধিত ব্যবহারকারীকে উক্তরূপ ট্রেডমার্ক বা অভিন্ন বা প্রায়-অভিন্ন ট্রেডমার্ক কোন পণ্য বা সেবা অন্য কোন ব্যক্তি বা তাহার স্বত্বের পূর্বসূরী কর্তৃক অব্যাহতভাবে ব্যবহৃত হইয়া থাকিলে, উহাতে হস্তক্ষেপ করিবার বা বাঁধা সৃষ্টি করিবার অধিকারী করিবে না, যদি উক্তরূপ ব্যবহার এমন তারিখ হইতে হয়, যাহা প্রথমোক্ত নিবন্ধিত ট্রেডমার্ক বা সুপরিচিত মার্ক নিবন্ধন বা ব্যবহারের পূর্ববর্তী হয়, এবং উক্ত ক্ষেত্রে, নিবন্ধক শেষোক্ত ট্রেডমার্কের নিবন্ধন কেবল এই কারণে প্রত্যাখ্যান করিবেন না যে, প্রথমোক্ত ট্রেডমার্ক ইতোমধ্যে নিবন্ধিত হইয়াছে।