৩। (১) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে- (ক) Patents and Designs Act, 1911 (Act II of 1911), অতঃপর এই ধারায় উক্ত Act বলিয়া উল্লিখিত, এর অধীন প্রতিষ্ঠিত Department of Patents, Designs and Trade Marks এর Trade Marks Unit ট্রেডমার্কস রেজিস্ট্রি হইবে; (খ) ট্রেডমার্কস রেজিস্ট্রিতে একজন নিবন্ধক থাকিবেন যিনি ট্রেডমার্ক নিবন্ধক নামে অভিহিত হইবেন, এবং উক্ত Act এর অধীন নিয়োগপ্রাপ্ত Registrar of Patents, Designs and Trade Marks ট্রেডমার্ক নিবন্ধক হইবেন। (২) ট্রেডমার্ক নিবন্ধনের সুবিধার্থে সরকার, সরকারী গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, ট্রেডমার্কস রেজিস্ট্রির এক বা একাধিক শাখা অফিস স্থাপন করিতে পারিবে। (৩)…