২৯। ধারা ৩২ এবং ধারা ৪২ এর বিধানাবলী সাপেক্ষে, ধারা ৫১ এর অধীন দাখিলকৃত আবেদনসহ নিবন্ধন বহিতে নিবন্ধিত ট্রেডমার্ক সংক্রান্ত সকল আইনগত কার্যধারায়, ট্রেডমার্কের মূল নিবন্ধনের তারিখ হইতে ৭ (সাত) বৎসর অতিবাহিত হইবার পর সকল ক্ষেত্রে উহা বৈধ বলিয়া গণ্য হইবে, যদি না ইহা প্রমাণিত হয় যে, উক্ত নিবন্ধন- (ক) প্রতারণার মাধ্যমে বা অসদুদ্দেশ্যে সংগ্রহ করা হইয়াছে; (খ) ধারা ৮ এর বিধান লঙ্ঘন করিয়া করা হইয়াছে বা উহা উক্ত ধারার বিধানের সহিত অসঙ্গতিপূর্ণ; অথবা (গ) আইনগত কার্যধারা শুরু হইবার তারিখ হইতে উক্ত ট্রেডমার্ক নিবন্ধিত স্বত্বাধিকারীর পণ্য বা সেবার বিষয়ে স্বাতন্ত্র্যসূচক ছিল না।