২৮। (১) ট্রেডমার্কের মূল নিবন্ধন, ধারা ৫১ এর অধীন দাখিলকৃত আবেদনসহ, এই আইনের অধীন নিবন্ধিত ট্রেডমার্ক সংক্রান্ত সকল আইনগত কার্যধারায় এবং তৎপরবর্তী স্বত্বনিয়োগ ও হস্তান্তরের ক্ষেত্রে, উহার বৈধতার প্রাথমিক প্রমাণ বলিয়া গণ্য হইবে। (২) যদি এই মর্মে প্রমাণিত হয় যে, নিবন্ধিত স্বত্বাধিকারী বা অনুরূপ স্বত্বাধিকারীর পূর্বসূরী মার্কটি এইরূপে ব্যবহার করিয়াছেন যে, উক্ত মার্ক নিবন্ধনের তারিখে স্বতন্ত্র বৈশিষ্ট্য অর্জন করিয়াছিল, তাহা হইলে উপ-ধারা (১) এ উল্লিখিত কোন আইনগত কার্যধারায় নিবন্ধিত কোন ট্রেডমার্ক কেবল এই কারণে অবৈধ বলিয়া ঘোষণা করা যাইবে না যে, উহা ধারা ৬ এর অধীন স্বাতন্ত্র্যসূচক প্রমাণ ব্যতিরেকে,…